
চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫২ দশমিক ০৭, জিপিএ-৫ কমল অর্ধেকের বেশি
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার গত বছরের তুলনায় সামান্য কমেছে। তবে জিপিএ-৫ প্রাপ্তির হিসাবে বড় ধস নেমেছে। গত বছর ৬ হাজার ৯৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও এবার পেয়েছে মাত্র ২ হাজার ৯২৯ জন। অর্থাৎ এক বছরের ব্যবধানে সর্বোচ্চ ফল অর্জনকারী শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৫২ শতাংশের বেশি। এ ছাড়া এবার তিনটি কলেজের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। সবচেয়ে খারাপ ফল হয়েছে খাগড়াছড়িতে, যেখানে পাসের হার ২৯ দশমিক ৮৫ শতাংশ।
এবার চট্টগ্রাম বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ০৭ শতাংশ। গত বছর এ হার ছিল ৫২ দশমিক ৫৭ শতাংশ। অর্থাৎ পাসের হার কমেছে শূন্য দশমিক ৫০ শতাংশ পয়েন্ট।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, এবার বোর্ডের অধীনে ১১৪টি কেন্দ্রে ২৮৩টি কলেজের ৯৯ হাজার ৮৭৯ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য নিবন্ধিত ছিল। গত বছর ১১৫টি কেন্দ্রে ২৮১টি কলেজের ১ লাখ ২ হাজার ৯৭০ জন শিক্ষার্থী নিবন্ধন করেছিল।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗