৫ নভেম্বর ২০২৬, ০৯:১৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

কঙ্গোতে ইবোলায় মৃত্যু ৫ হাজার ছাড়াল

২টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ২টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৩১ অক্টোবর ২০২৬, ১৫:১৬ · সর্বশেষ প্রতিবেদন: ৩১ অক্টোবর ২০২৬, ১৭:২০

প্রধান সংবাদ

Dainik Purbokone বাংলা

কঙ্গোতে ইবোলায় মৃত্যু ৫ হাজার ছাড়াল

· আন্তর্জাতিক

আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) প্রাণঘাতী ইবোলা ভাইরাসে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, শুক্রবার (৩০ অক্টোবর) এ সংখ্যা ৫ হাজার অতিক্রম করে। ভাইরাসটির ভয়াবহ প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে এখনো কার্যকর উপায় খুঁজে পাচ্ছে না কর্তৃপক্ষ। এর মধ্যে উদ্বেগ বাড়িয়েছে ভাইরাসটির বিরল ‘বান্দিবুগিও’ ধরন, যার বিরুদ্ধে অনুমোদিত কোনো চিকিৎসা বা টিকা নেই।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের মে মাসে প্রাদুর্ভাব ঘোষণার পর থেকে ডিআর কঙ্গোতে ১০ হাজারের বেশি মানুষ ইবোলায় আক্রান্ত হয়েছেন। দেশটির ইতিহাসে এটিই ভাইরাসটির সবচেয়ে প্রাণঘাতী প্রাদুর্ভাব। শনাক্তকরণে বিলম্ব, সংঘাতপূর্ণ পরিস্থিতি এবং স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতার কারণে আগের প্রাদুর্ভাবগুলোর তুলনায় এবার দ্রুত ছড়িয়েছে ভাইরাসটি।

এ পর্যন্ত কঙ্গোর ২৬টি প্রদেশের মধ্যে আটটিতে ইবোলার সংক্রমণ ছড়িয়েছে। প্রতিবেশী দেশগুলোতেও পৌঁছেছে ভাইরাসটি। গত সপ্তাহে নাইজেরিয়ায় ইবোলা শনাক্ত হওয়ার খবর পাওয়া যায়। এর মধ্য দিয়ে পশ্চিম আফ্রিকাতেও ছড়িয়ে পড়ে সংক্রমণ। পূর্ব আফ্রিকার কেনিয়া ও উগান্ডাতেও আক্রান্তের খবর পাওয়া গেছে।

মূল প্রতিবেদন: Dainik Purbokone

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

আরও সংবাদমাধ্যমে

Channel i Online বাংলা

কঙ্গোয় ইবোলায় মৃত্যু ৫ হাজার ছাড়াল, আফ্রিকার দেশগুলোতে সতর্কতা

· আন্তর্জাতিক

মূল সংবাদ দেখুন →

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ