
চন্দনাইশে ফার্মাসিস্ট ছাড়াই বিক্রি হচ্ছিল ওষুধ, দুই দোকানকে জরিমানা
চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার দুটি ওষুধের দোকানে ফার্মাসিস্ট ছাড়াই চলছিল ওষুধ বিক্রি। শনিবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এর সত্যতা পেয়ে প্রতিষ্ঠান দুটিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে হাসপাতালের পাশে একটি গোডাউনের অবৈধ আবাসিক বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়।
শনিবার (৩১ অক্টোবর) পরিচালিত অভিযানে ঔষধ ও কসমেটিক্স আইন, ২০২৩ অনুযায়ী দুই প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন চন্দনাইশের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান। এ সময় ওষুধের দোকানগুলোতে অ্যান্টিবায়োটিক বিক্রির রেজিস্টার সংরক্ষণের বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




