১ নভেম্বর ২০২৬, ২৩:০৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

দোহাজারীতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের র‍্যালি

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৩১ অক্টোবর ২০২৬, ১৬:৫২ · সর্বশেষ প্রতিবেদন: ৩১ অক্টোবর ২০২৬, ১৬:৫২

প্রধান সংবাদ

Suprobhat Bangladesh বাংলা

দোহাজারীতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের র‍্যালি

· বাংলাদেশ

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে চট্টগ্রামের দোহাজারীতে র‍্যালি করেছে গ্রীণ চার্টার্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা। শনিবার (৩১ অক্টোবর) প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার কামড় থেকে সুরক্ষার বিষয়ে সচেতনতার বার্তা দেওয়া হয়।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান এম এ আলম র‍্যালির উদ্বোধন করেন। এটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণ থেকে শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের দোহাজারী পৌর সদর ও দোহাজারী সেতু এলাকা প্রদক্ষিণ করে আবার বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে শিক্ষার্থী ও শিক্ষকরা ডেঙ্গুর ভয়াবহতা, সংক্রমণের ঝুঁকি এবং প্রতিরোধের বিভিন্ন উপায়সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন। এ সময় ‘ডেঙ্গুমুক্ত পরিবেশ গড়ি, সুস্থ-সুন্দর জীবন নিশ্চিত করি’সহ বিভিন্ন স্লোগান দেন তাঁরা।

মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ