
গাইবান্ধায় দুই কলেজের ৩ পরীক্ষার্থী, পাস করেননি কেউ
গাইবান্ধা: ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন গাইবান্ধা জেলার দুটি কলেজ থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। প্রতিষ্ঠান দুটিতে মোট পরীক্ষার্থী ছিলেন মাত্র তিনজন। তাদের সবাই অকৃতকার্য হয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত পরীক্ষার ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
শূন্য পাস করা প্রতিষ্ঠান দুটি হলো— পলাশবাড়ী উপজেলার ফকিরহাট মহিলা কলেজ ও সাঘাটা উপজেলার জুমারবাড়ী মহিলা কলেজ। এর মধ্যে ফকিরহাট মহিলা কলেজ থেকে দুজন এবং জুমারবাড়ী মহিলা কলেজ থেকে একজন পরীক্ষায় অংশ নেন। তাদের কেউই উত্তীর্ণ হতে পারেননি।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗