
কুষ্টিয়ার মিরপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ৩
কুষ্টিয়ার মিরপুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে মিরপুর থানা-পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে মিরপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মিরপুর পৌরসভার যোগীপোল এলাকার আক্কাস আলীর ছেলে মো. সাকিব হোসেন (১৯)। তিনি মিরপুর থানায় দায়ের করা আগের একটি নাশকতার মামলার আসামি। অপর দুজন হলেন ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের মহিষাডোড়া গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে মো. ইয়াসিন সাহেব (২২) এবং মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের মৃত গোলজার হোসেন বিশ্বাসের ছেলে মো. জামিল উদ্দীন রাজু।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
