৪ নভেম্বর ২০২৬, ০৮:১৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

প্রেমের সম্পর্কের ইতি টানতে চলেছেন ইব্রাহিম আলী খান ও পলক তিওয়ারি

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৩১ অক্টোবর ২০২৬, ২০:৪১ · সর্বশেষ প্রতিবেদন: ৩১ অক্টোবর ২০২৬, ২০:৪১

প্রধান সংবাদ

Dhaka News24 বাংলা

প্রেমের সম্পর্কের ইতি টানতে চলেছেন ইব্রাহিম আলী খান ও পলক তিওয়ারি

· বাংলাদেশ

ঢাকা নিউজ বিনোদন: দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের ইতি টানতে চলেছেন অভিনেতা ইব্রাহিম আলী খান ও অভিনেত্রী পলক তিওয়ারি। তিন বছরের বেশি সময় ধরে তাঁদের প্রেম নিয়ে আলোচনা চললেও কখনোই প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি এই জুটি।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বন্ধুত্বপূর্ণভাবেই সম্পর্কের ইতি টানতে চান ইব্রাহিম ও পলক। বিচ্ছেদের উদ্যোগ নিয়েছেন ইব্রাহিম আলী খান। তবে কী কারণে তাঁদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো ধরনের বিতর্কে জড়াতে চান না তাঁরা। আপাতত ব্যক্তিগত জীবন থেকে মনোযোগ সরিয়ে নিজেদের ক্যারিয়ারে গুরুত্ব দিতে চান দুজনই।

বিচ্ছেদের প্রভাব পড়েছে তাঁদের পেশাগত পরিকল্পনাতেও। একসঙ্গে কয়েকটি শুটিংয়ের পরিকল্পনা থাকলেও সেগুলোর কিছু বাতিল করা হয়েছে। অন্যদিকে, কয়েকটি কাজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে বলেও জানা গেছে।

মূল প্রতিবেদন: Dhaka News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ