৫ নভেম্বর ২০২৬, ১৯:৩১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

নারীদের ক্ষমতায়ন ছাড়া দেশ কখনোই এগিয়ে যেতে পারবে না- মহাসচিব এফবিসিসিআই

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৩১ অক্টোবর ২০২৬, ২১:১৮ · সর্বশেষ প্রতিবেদন: ৩১ অক্টোবর ২০২৬, ২১:১৮

প্রধান সংবাদ

Chandpur Times বাংলা

নারীদের ক্ষমতায়ন ছাড়া দেশ কখনোই এগিয়ে যেতে পারবে না- মহাসচিব এফবিসিসিআই

· বাংলাদেশ

চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ‘স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের (এলডিসি) উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়ন ও নারী চেম্বারের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে শহরের ওয়াইডব্লিউসিএ অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই -এর মহাসচিব মো. আলমগীর। চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এফবিসিসিআই সিনিয়র অতিরিক্ত মহাসচিব শাহ মো. আব্দুল খালেক। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য চেম্বারের সহ-সভাপাতি আফরোজ জাহান আখন্দ।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ওয়িং এপ্যারেলস লিমিটেডের চেয়ারম্যান ওয়ায়েছ মোহাম্মদ জয়, ফ্যান্টাসি আইল্যান্ডের ব্যবস্থাপনা পরিচাল মেজর (অব.) মাকসুদ আদনান, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সচিব আব্দুল মোতালেব শেখ টুটুল।

মূল প্রতিবেদন: Chandpur Times

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ