
মৌলভীবাজার সদর উপজেলার ১২নং গিয়াসনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর মো: শামীম অব্যাহতি এবং মিলাদ হোসেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোনীত
দলীয় গঠনতন্ত্র, নীতি ও আদর্শ পরিপন্থী কার্যক্রমে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মৌলভীবাজার সদর উপজেলার অন্তর্গত ১২নং গিয়াসনগর ইউনিয়ন বি.এন.পি’র সাধারণ সম্পাদক মীর মো: শামীমকে তাঁর পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। একই সাথে তাঁকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মৌলভীবাজার সদর উপজেলা শাখার সদস্য পদ থেকেও স্থগিত করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সদর উপজেলা শাখা, মৌলভীবাজার-এর কার্যালয় থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দলীয় কার্যক্রম গতিশীল রাখার লক্ষ্যে ১২নং গিয়াসনগর ইউনিয়ন বি.এন.পি’র সহ-সভাপতি মিলাদ হোসেনকে (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক পদে দায়িত্ব প্রদান করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗