৫ নভেম্বর ২০২৬, ২১:০৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

হাইমচরে জিপিএ-৫ পেয়েছে ৩ শিক্ষার্থী, পাসের হার ৩৯.৮৩

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৩১ অক্টোবর ২০২৬, ২১:৪৬ · সর্বশেষ প্রতিবেদন: ৩১ অক্টোবর ২০২৬, ২১:৪৬

প্রধান সংবাদ

Chandpur Times বাংলা

হাইমচরে জিপিএ-৫ পেয়েছে ৩ শিক্ষার্থী, পাসের হার ৩৯.৮৩

· শিক্ষা

চাঁদপুরের হাইমচর উপজেলায় ২০২৬ সালের এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফলে মিশ্র চিত্র দেখা গেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ পরীক্ষায় উপজেলার সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৫৮০ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ২৩১ জন। সম্মিলিত পাসের হার ৩৯.৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন মাত্র ৩ জন শিক্ষার্থী। এদিকে, পরীক্ষায় অংশ নেওয়ার জন্য মোট ৬১০ জন শিক্ষার্থী নিবন্ধন করেছিলেন। তাঁদের মধ্যে ৩০ জন পরীক্ষায় অংশ নেননি।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, এইচএসসি পরীক্ষায় উপজেলার চারটি কলেজ থেকে ৪৯৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ১৬৪ জন। পাসের হার ৩২.৯৩ শতাংশ। এ পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৩ জন।

অন্যদিকে, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় উপজেলার তিনটি মাদ্রাসা থেকে ৮২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ৬৭ জন। পাসের হার ৮১.৭১ শতাংশ। তবে এ পরীক্ষায় কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পাননি।

মূল প্রতিবেদন: Chandpur Times

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ