৫ নভেম্বর ২০২৬, ১৮:৪২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

ফুলতলার পথসভায় ডা. শফিকুর রহমান

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৩১ অক্টোবর ২০২৬, ২৩:২২ · সর্বশেষ প্রতিবেদন: ৩১ অক্টোবর ২০২৬, ২৩:২২

প্রধান সংবাদ

Daily Probaha বাংলা

ফুলতলার পথসভায় ডা. শফিকুর রহমান

· বাংলাদেশ

স্টাফ রিপোর্টার ঃ সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে গণভোটের গণরায় মেনে নেয়ার আহবান জানিয়ে বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, ১১ দলীয় ঐক্যের ৭ দফা মেনে নিন, অন্যথায় ৭দফা ১দফা দাবিতে পরিণত হবে। সরকারের সমালোচনা করে বিরোধী দলীয় নেতা বলেন, সরকার গত ৮ মাসে দেশের কল্যাণে কোন কাজ করেনি, শুধু নিজ দলের নেতা কর্মীদের ভাগ্যোন্নয়নে সর্বক্ষেত্রে নির্লজ্জ দলীয়করণ, সারের ডিলার নিয়োগসহ টেন্ডারবাজির উন্নয়ন করেছেন। এ সময় তিনি সরকারের শুভ বুদ্ধির উদয় না হলে ১১ দলের আহ্বানে ফুলতলাবাসীকে ১ দফার দাবিতে ঢাকা অথবা প্রয়োজনে প্রতিটি রাজপথে বিপ্লব ঘটানোর আহ্বান জানান। শনিবার (৩১ অক্টোবর) ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের খুলনা জেলার ফুলতলা উপজেলার স্বাধীনতা চত্বরের পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইনের সভাপতিত্বে এবং সহকারি সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুসের পরিচালনায় পথসভায় বক্তৃতা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, বিডিপি’র চেয়ারম্যান এডভোকেট আনোয়ারুল ইসলাম চান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতি আব্দুল কাদের কাসেমী, বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় সমন্বয়ক নাজমুল ইসলাম হাওলাদার, এবি পার্টির মুখ্য সমন্বয়ক খালিদ হাসান, সহকারি সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসান মাহবুব যুবায়ের, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আতিকুর রহমান, এনসিপি’র কেন্দ্রীয় যুব উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. অহিদুজ্জামান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মাওলানা আব্দুর রহমান কাসেমী, নড়াইল জেলা আমীর আতাউর রহমান বাচ্চু এমপি, ডাকসুর ভিপি সাদিক কায়েম, জি এস এস এম ফরহাদ, চাকসু’র ভিপি ইব্রাহিম রনি, খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, এনসিপি’র খুলনা জেলা সভাপতি হাফেজ মাহবুবুল হাসান ফয়জুল্লাহ, জাগপা’র জেলা সেক্রেটারি মাহবুবুল হক, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মুন্সী মঈনুল ইসলাম ও প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, এডভোকেট লিয়াকত আলী সরদার, হাফেজ আমিনুল ইসলাম, মাষ্টার শেখ সিরাজুল ইসলাম, অধ্যাপক মোস্তফা আল মুজাহিদ ও এডভোকেট আবু ইউসুফ মোল্লা, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সদস্য মাওলানা আব্দুল কুদ্দুস, ছাত্রশিবিরের খুলনা জেলা সভাপতি মো. মমিনুর রহমান, ফুলতলা উপজেলা আমীর অধ্যাপক আ. আলিম মোল্লা, খানজাহান আলী থানা আমীর ডা. সৈয়দ হাসান মাহমুদ টিটো প্রমুখ। পথসভার শুরুতেই পবিত্র কুরআন তেরাওয়াত করেন মাওলানা জুায়ের হোসেন ফাহাদ। এ ছাড়া মঞ্চে ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

জামায়াতের ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ঢাকা থেকে রাস্তার দু’পাশে পাশে হাজার হাজার নর-নারী দাঁড়িয়ে ১১ দলের লংমার্চকে স্বাগত জানিয়েছেন। এই স্বাগত জানানো মানে হলো মুলতঃ জনগণ সরকারকে লাল কার্ড দেখিয়েছে। তিনি আরো বলেন, এই এলাকার বিলের পানি নিষ্কাশন ও বন্ধ মিল কলকারখানা খুলে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ক্ষমতায় গিয়ে এখন তারা তাদের দেয়া প্রতিশ্রুতি ভুলে গেছে। বর্তমান সরকার ফ্যাসিস্ট শেখ হাসিনার মত ফ্যাসিবাদী রূপ ধারণ করছে।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ