কথা দিয়ে যাচ্ছি, জীবন যাবে তবু জাতির সঙ্গে বেইমানি করব না -ডা. শফিকুর রহমান
খবর বিজ্ঞপ্তি ঃ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান খুলনাবাসীর উদ্দেশে বলেছেন, ‘কথা দিয়ে যাচ্ছি, জীবন যাবে তবু জাতির সঙ্গে বেইমানি করব না ইনশাআল্লাহ। আপনারা শুধু দোয়া করবেন, জাতির জন্য লড়াই করতে করতে আল্লাহ যেন শহীদ হিসেবে কবুল করেন। মাঝখানে কোনো আপস নাই। আপস করতে জানি না। আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে জানি না।’ তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। বরং আন্দোলন কর্মসূচি একের পর এক আরও শক্তিশালী হবে। প্রয়োজনে খুলনা থেকে ঢাকায় যাওয়ার ডাক দেওয়া হলে গ্রামবাংলার প্রতিটি ঘর থেকে মানুষ সেখানে হাজির হবে বলে আশা প্রকাশ করেন তিনি। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ের বাবরী চত্বরে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
১১ দলীয় ঐক্যের লংমার্চ বাস্তবায়ন কমিটি খুলনায় আহবায়ক, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপির পরিচালনায় বক্তৃতা করেন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আদিব, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, নেজামি ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইযাহার চৌধরী, এলডিপির ভারপ্রাপ্ত সভাপতি মো. বেলাল হোসেন নেয়াজী, নেজামি ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইযাহার চৌধরী, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা মহানগর উত্তর আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি , নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি, এনসিপি নেতা আবদুল হান্নান মাসুউদ এমপি, জাগপার ছাত্র ও শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রহমান ফারুকী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ হুসাইন আকন্দ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, ডাকসুর জি এস এম ফরহাদ, চাকুসর ভিপি ইব্রাহিম রনি, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুল, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান, এনসিপির
যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের খুলনা জেলা সহ-সভাপতি মুফতী আব্দুল কাইয়ুম জোয়াদ্দার, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক এমপি, এনসিপির কেন্দ্রীয় নেতা মো. ওয়াহিদুজ্জামান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চর টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার এমপি, সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, খুলনা জেলা জামায়াতে ইসলামীর নাযেবে আমীর মাওলানা কবিরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর সভাপতি মুফতি শরিফ সাইদুর রহমান, এনসিপির মহানগর আহবায়ক আহম্মদ হামীম রাহাত, লেবার পার্টির মহানগর সভাপতি অধ্যক্ষ এস এম সাইফুদ্দোহা, নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় সদস্য মো. জাকির হোসেন খান, এনসিপির মহানগরী সদস্য সচিব ডা. মো. আব্দুল্লাহ চৌধরী, এবি পার্টির মহানগর সাধারণ সম্পাদক মো. আবু বকর সিদ্দিক, বিডিপির মহানগর সভাপতি এডভোকেট মো. হানিফ উদ্দিন, বাংলাদেশ
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗