
পেকুয়ায় ইয়াবা সেবনরত অবস্থায় আটক ব্যক্তিকে কারাদণ্ড
পেকুয়া উপজেলার বারবাকিয়া বাজারে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ইয়াবা সেবনরত অবস্থায় ইসহাক নামে একজনকে আটক করার পর ভ্রাম্যমাণ আদালত ৫০০ টাকা জরিমানার পাশাপাশি ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। শনিবার (৩১ অক্টোবর) রাত ৯ টার দিকে বারবাকিয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনা করেন পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান।
এ বিষয়ে পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুল ইসলাম বলেন, এ ধরনের মাদক বিরোধী অভিযান সব সময় অব্যাহত থাকবে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



