৫ নভেম্বর ২০২৬, ১৮:০৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

চলতি বছরের শেষ দিকে রাজশাহী মেডিকেলের সম্প্রসারণকাজ শুরু হবে: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৩১ অক্টোবর ২০২৬, ২৩:৫৯ · সর্বশেষ প্রতিবেদন: ৩১ অক্টোবর ২০২৬, ২৩:৫৯

প্রধান সংবাদ

Sonali Sangbad বাংলা

চলতি বছরের শেষ দিকে রাজশাহী মেডিকেলের সম্প্রসারণকাজ শুরু হবে: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

· বাংলাদেশ

স্টাফ রিপোর্টার: চলতি ২০২৬ সালের শেষ দিকেই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ভৌত অবকাঠামোগত সম্প্রসারণকাজ শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) এস এম জিয়াউদ্দিন হায়দার।

গতকাল শনিবার দুপুরে রামেক হাসপাতাল পরিদর্শন ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ২০১৩ সালে রামেক হাসপাতালের শয্যাসংখ্যা ৫৫০ থেকে বাড়িয়ে ১ হাজার ২০০ করা হলেও বিগত সরকার সেই অনুযায়ী প্রয়োজনীয় জনবল, অবকাঠামো ও যন্ত্রপাতির ব্যবস্থা করেনি।

ফলে ৫৫০ শয্যার সুযোগ-সুবিধা দিয়েই এত দিন বিপুলসংখ্যক রোগীকে সেবা দিতে হয়েছে। বর্তমান সরকার ১ হাজার ২০০ সাধারণ শয্যা ও ১০০টি আইসিইউ শয্যার পূর্ণাঙ্গ সুযোগ-সুবিধা নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে রামেকসহ দেশের সাতটি পুরোনো মেডিকেল কলেজের জন্য বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে এবং এ বছরের শেষ দিকেই রামেকে এই সম্প্রসারণকাজ শুরু হবে।

মূল প্রতিবেদন: Sonali Sangbad

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ