লাখাইয়ে যৌতুকের দায়ে স্ত্রীর মামলায় পলাতক স্বামী গ্রেপ্তার
লাখাই প্রতিনিধি ॥ লাখাইয়ে যৌতুক ও পারিবারিক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি মো. হুমায়ূন আহমেদ ওরফে ‘সাগর বাঙালি’ (৪৩)-কে গ্রেফতার করেছে লাখাই থানা পুলিশ।
গ্রেফতার হুমায়ূন আহমেদ উপজেলার মহরমপুর গ্রামের মিলন আহমেদের ছেলে। পেশায় তিনি একজন অটোরিকশাচালক এবং স্থানীয়ভাবে ‘সাগর বাঙালি’ নামে পরিচিত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত (৩০ অক্টোবর) শুক্রবার সন্ধ্যায় উপজেলার ব্যস্ততম বটতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর তৃতীয় স্ত্রীর দায়ের করা একটি পারিবারিক ও যৌতুক মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারিকৃত ছিল। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


