৫ নভেম্বর ২০২৬, ১৪:৫২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

লন্ডনে কিশোরীকে ধর্ষণের অভিযোগ ॥ নবীগঞ্জের শওকত ও সহযোগী জাহিদুলের সন্ধানে ১০ হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১ নভেম্বর ২০২৬, ০১:০১ · সর্বশেষ প্রতিবেদন: ১ নভেম্বর ২০২৬, ০১:০১

প্রধান সংবাদ

Habiganj Express বাংলা

লন্ডনে কিশোরীকে ধর্ষণের অভিযোগ ॥ নবীগঞ্জের শওকত ও সহযোগী জাহিদুলের সন্ধানে ১০ হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা

· অপরাধ

ছনি আহমেদ চৌধুরী ॥ পূর্ব লন্ডনে ২০২৪ সালে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে নবীগঞ্জ উপজেলার শওকতসহ দুই ব্যক্তিকে খুঁজছে যুক্তরাজ্যের মেট্রোপলিটন পুলিশ। তাদের সন্ধান দিতে ১০ হাজার পাউন্ড পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে অপরাধবিষয়ক তথ্য সরবরাহকারী সংস্থা ক্রাইমস্টপার্স। পুলিশের ধারণা, অভিযুক্ত দুজন বাংলাদেশে পালিয়ে থাকতে পারেন। পলাতক দুই ব্যক্তি হলেন ৩৪ বছর বয়সী জাহিদুল হাসান জায়গিরদার ও ৩১ বছর বয়সী শওকত আহমেদ। দুজনেরই লন্ডনের টাওয়ার হ্যামলেটস এলাকায় দীর্ঘদিনের যোগাযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের মধ্যে শওকতের বাড়ি নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পাহাড়পুর এবং জাহিদুলের পাশ্ববর্তী ওসমানী নগর উপজেলার কুরুয়া বাজার এলাকায় বলে জানা গেছে। পুলিশের অভিযোগ, ২০২৪ সালের ১ আগস্ট পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন এলাকার উইভার্স ফিল্ডসে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় তারা জড়িত। এ ঘটনায় তাদের শনাক্ত ও গ্রেপ্তারে দীর্ঘদিন ধরে তদন্ত চালাচ্ছে মেট্রোপলিটন পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, ওই দিন রাত সাড়ে ১১টার দিকে হোয়াইটচ্যাপেল রোডে দুই ব্যক্তির সঙ্গে কিশোরীর দেখা হয়। পরে তারা তাকে উইভার্স ফিল্ডস এলাকায় নিয়ে গিয়ে যৌন নির্যাতন করেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর এক পথচারী কিশোরীকে উদ্ধার করে সহায়তা করেন। তাঁর উদ্যোগেই বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।

ঘটনার পর থেকে তদন্তের অংশ হিসেবে স্থানীয় এলাকার নিরাপত্তা ক্যামেরার ফুটেজ পর্যালোচনা, ফরেনসিক পরীক্ষা এবং সম্ভাব্য সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। চলতি বছরের ১৮ সেপ্টেম্বর সাধারণ মানুষের কাছ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ তথ্য তদন্তে নতুন অগ্রগতি আনতে সহায়তা করে। এরপরই দুই সন্দেহভাজনকে খুঁজে বের করার অভিযান জোরদার করা হয়।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ