২ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

এক দিনের অবরোধ শিথিলে নারাজ, সাজেকে পাল্টা অবরোধে শ্রমিকরা

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১ নভেম্বর ২০২৬, ১০:৫৯ · সর্বশেষ প্রতিবেদন: ১ নভেম্বর ২০২৬, ১০:৫৯

প্রধান সংবাদ

Suprobhat Bangladesh বাংলা

এক দিনের অবরোধ শিথিলে নারাজ, সাজেকে পাল্টা অবরোধে শ্রমিকরা

· বাংলাদেশ

সাজেকে এক দিনের জন্য সড়ক অবরোধ শিথিলের সিদ্ধান্ত মানতে নারাজ পরিবহন শ্রমিকেরা। নিজেদের ইচ্ছামতো অবরোধ ডাকা ও প্রত্যাহার করে পুরো পরিবহন খাতকে জিম্মি করার অভিযোগ তুলে এবার পাল্টা অবরোধে নেমেছেন তারা। এতে রবিবার অবরোধ শিথিলের ঘোষণার দিনেও খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।গত ২২ অক্টোবর থেকে সাজেক ইস্যুতে খাগড়াছড়ি-দীঘিনালা-সাজেক-বাঘাইছড়ি সড়কে থেমে থেমে অবরোধ চলছে। রোববার ছিল অবরোধের দশম দিন। এর মধ্যে শুক্রবার (৩০ অক্টোবর) অবরোধ আহ্বানকারী সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন রোববার এক দিনের জন্য অবরোধ শিথিলের ঘোষণা দেয়।

সংগঠন দুটির নেতা বাবুধন চাকমা ও নতুনজয় চাকমা পাঠানো বার্তায় সাজেক এলাকার সাধারণ মানুষের মৌলিক চাহিদা এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের মাসব্যাপী কঠিন চীবর দান উৎসবের কথা উল্লেখ করেন।

তবে এক দিনের জন্য অবরোধ শিথিলের ঘোষণার পরও সড়ক সচল হওয়ার পরিস্থিতি তৈরি হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টা অবরোধের প্রচারণা শুরু হয়। এর ধারাবাহিকতায় শনিবার রাতে ‘পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি’র সদস্য-সচিব পরিচয়ে বিন্দু লাল চাকমা ওই সড়কে পাল্টা অবরোধের ডাক দেন।

মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ