
দুর্নীতির মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল
অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে শাফি মোদ্দাছির খান জ্যোতি ও মেয়ে শাফিয়া তাসনিম খানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৩ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
রোববার (১ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আবদুল্লাহ আল মামুনের আদালতে মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। এদিন আসামিপক্ষের আইনজীবী অসুস্থতাজনিত কারণে আদালতে উপস্থিত হতে পারেননি। এ জন্য তিনি সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ২৩ নভেম্বর অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন।
শুনানিকালে কারাগারে থাকা শাফি মোদ্দাছির খান জ্যোতিকে আদালতে হাজির করা হয়। আসাদুজ্জামান খান কামালসহ অন্য তিনজন পলাতক রয়েছেন। আদালতের বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


