৭ নভেম্বর ২০২৬, ০১:৪৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর যান চলাচল স্বাভাবিক

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১ নভেম্বর ২০২৬, ১৪:৫৩ · সর্বশেষ প্রতিবেদন: ১ নভেম্বর ২০২৬, ১৪:৫৩

প্রধান সংবাদ

Sarabangla বাংলা

মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর যান চলাচল স্বাভাবিক

· বাংলাদেশ

ঢাকা: রাজধানীর মিরপুর ১০ ও ১১ নম্বরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও পালটাপালটি ধাওয়ার ঘটনার পর বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। স্বাভাবিক হতে শুরু করেছে আশপাশের এলাকার যানচলাচল। সে সঙ্গে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

এদিন, সকালে ন্যূনতম মজুরি ৩০ হাজার করাসহ বিভিন্ন দাবিতে পোশাক শ্রমিকরা মিরপুরের ১০ ও ১১ নম্বরসহ আশপাশের এলাকায় প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উত্তেজনার সৃষ্টি হয়। শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও লাঠিচার্জ করে। এসময় পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ