৫ নভেম্বর ২০২৬, ১৬:৩৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

জাতীয় যুব দিবস পালিত ও নারী উদ্যোক্তাদের ঋণের চেক বিতরণ

৩টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ৩টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১ নভেম্বর ২০২৬, ১৫:৩৯ · সর্বশেষ প্রতিবেদন: ১ নভেম্বর ২০২৬, ১৫:৫৭

প্রধান সংবাদ

Jamalpur News24 বাংলা

জাতীয় যুব দিবস পালিত ও নারী উদ্যোক্তাদের ঋণের চেক বিতরণ

· বাংলাদেশ

এম আর সাইফুল,মাদারগঞ্জ: ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে জামালপুরের মাদারগঞ্জে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রোববার (১ নভেম্বর) সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে আত্মকর্মসংস্থানে আগ্রহী পাঁচজন নারী উদ্যোক্তার মধ্যে মোট পাঁচ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল খায়ের নূর মোহাম্মদ, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক খালেদ মাসুদ সোহেল তালুকদার, এসএফ স্পোর্টিং ক্লাবের সভাপতি ফাহাদ হোসেন, উদ্যোক্তা আবু বক্কর এবং ঋণগ্রহীতা নারী উদ্যোক্তা রোকসানা।

মূল প্রতিবেদন: Jamalpur News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

আরও সংবাদমাধ্যমে

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ