২ নভেম্বর ২০২৬, ১০:২৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

ঝুঁকিপূর্ণ সিএনজি চলাচল: অতিরিক্ত যাত্রী ও গতির প্রতিযোগিতায় বাড়ছে প্রাণহানি

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১ নভেম্বর ২০২৬, ১৬:০৩ · সর্বশেষ প্রতিবেদন: ১ নভেম্বর ২০২৬, ১৬:০৩

প্রধান সংবাদ

Jamalpur News24 বাংলা

ঝুঁকিপূর্ণ সিএনজি চলাচল: অতিরিক্ত যাত্রী ও গতির প্রতিযোগিতায় বাড়ছে প্রাণহানি

· বাংলাদেশ

শাওন মোল্লা, জামালপুর: বিআরটিএর নিয়ম অনুযায়ী একটি সিএনজিচালিত অটোরিকশায় চালকসহ সর্বোচ্চ চারজন যাত্রী যাতায়াত করার কথা থাকলেও জামালপুরে তা মানা হচ্ছে না। বাস্তবে চালকসহ বহন করা হচ্ছে ছয় থেকে আটজন পর্যন্ত। অতিরিক্ত যাত্রী বহন, বেপরোয়া গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এবং মহাসড়কে ভারী যানের সঙ্গে প্রতিযোগিতার কারণে জামালপুরের বিভিন্ন সড়কে সিএনজি এখন নিত্যদিনের মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে।

পরিবহন সংশ্লিষ্টদের তথ্যমতে, জেলায় নিবন্ধিত সিএনজির সংখ্যা প্রায় তিন হাজার হলেও বাইরের জেলা মিলিয়ে প্রতিদিন পাঁচ হাজারের বেশি অটোরিকশা চলাচল করে। জেলা সদর থেকে উপজেলা ও গ্রামীণ সড়ক ছাড়িয়ে জামালপুর-ময়মনসিংহ ও জামালপুর-টাঙ্গাইল মহাসড়কেও এসব হালকা যান অবাধে চলছে। বিশেষ করে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের ব্রহ্মপুত্র নদ ঘেঁষা আঁকাবাঁকা বাঁকগুলোতে বাস ও ট্রাকের সঙ্গে পাল্লা দিয়ে চলতে গিয়ে প্রায়ই ঘটছে প্রাণঘাতী দুর্ঘটনা। সাম্প্রতিক সময়ে এসব দুর্ঘটনায় জামালপুরে ঝরে গেছে বহু প্রাণ।

গত ২২ জুলাই রানাগাছা মোড়ে বাস ও সিএনজির সংঘর্ষে দুজন নিহত ও চারজন আহত হন।

মূল প্রতিবেদন: Jamalpur News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ