
পিংক অক্টোবর শেষ, ক্যানসার চিকিৎসায় নতুন কর্মসূচি নিয়ে সিএসসিআর
চট্টগ্রামে মাসব্যাপী স্তন ক্যানসার সচেতনতা ও স্ক্রিনিং কর্মসূচি ‘পিংক অক্টোবর ২০২৬’-এর আওতায় ১ হাজার ৪৫২ জন নারীকে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। ১০৩ জন নারী চিকিৎসকের অংশগ্রহণে স্ক্রিনিং কার্যক্রমের পাশাপাশি নগরের বিভিন্ন এলাকায় সচেতনতামূলক সমাবেশ ও ভ্রাম্যমাণ ক্লিনিক পরিচালনা করা হয়। তবে পিংক অক্টোবরের কর্মসূচি এখানেই শেষ হচ্ছে না। শনাক্ত রোগীদের চিকিৎসা এবং নির্বাচিত রোগীদের বিনা মূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ নিয়ে সচেতনতা থেকে সরাসরি চিকিৎসাসেবায় এগোচ্ছে আয়োজকেরা।
শনিবার (৩১ অক্টোবর) চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালে ভ্রাম্যমাণ স্ক্রিনিং কর্মসূচির মধ্য দিয়ে মাসব্যাপী এই কার্যক্রমের সমাপ্তি হয়। চট্টগ্রাম সিটি করপোরেশন, বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান সিএসসিআর এবং স্নাতকোত্তর সার্জিক্যাল শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান পিজিএস একাডেমিয়ার সমন্বিত উদ্যোগে কর্মসূচিটি আয়োজন করা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে গত ১ অক্টোবর এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল।
কর্মসূচির আওতায় মাসব্যাপী প্রতি রোববার, মঙ্গলবার ও বুধবার সিএসসিআর হাসপাতালে স্তন ক্যানসার স্ক্রিনিং কার্যক্রম পরিচালিত হয়। এতে ১০৩ জন নারী চিকিৎসক অংশ নিয়ে মোট ১ হাজার ৪৫২ জন রোগীকে সেবা দেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
