৬ নভেম্বর ২০২৬, ০২:২৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

ঝিনাইদহে পানিতে ডুবে শ্রাবন নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১ নভেম্বর ২০২৬, ১৯:০৮ · সর্বশেষ প্রতিবেদন: ১ নভেম্বর ২০২৬, ১৯:০৮

প্রধান সংবাদ

Meherpur Pratidin বাংলা

ঝিনাইদহে পানিতে ডুবে শ্রাবন নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু

· বাংলাদেশ

ঝিনাইদহে বন্ধুদের সাথে পুকুরে গোসল করেতে গিয়ে পানিতে ডুবে শ্রাবন নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (১ অক্টোবর) ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই এলাকার ইটভাটার একটি পুকুরে এই মৃত্যুর ঘটনা ঘটে।

বিকেলের দিকে ডুবুরি এসে তার মৃতদেহ উদ্ধার করে। শ্রাবন ঝিনাইদহ শহরের মাজমাদার পাড়ার ব্যবসায়ী সুমন হকের ছেলে। সে এবার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে, ৩ বন্ধু মিলে শহরতলীর পাগলাকানাই এলাকার ইটভাটার একটি গভীর পুকুরে গোসল করতে নামে। পুকুরে প্রায় আধাঘন্টা ধরে গোসল করে তারা।

এক পর্যায়ে পানিতে ডুব দিয়ে দুই বন্ধু উপরে উঠলেও শ্রাবন পানিতে ডুবে থাকে। সেসময় তার সহপাঠীদের চিৎকার চেচামেচিতে আশপাশের লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে খুলনা থেকে ডুবুরী সদস্যরা ঘটনাস্থলে এসে শ্রাবণের মৃতদেহ উদ্ধার করে। শ্রাবন ঝিনাইদহ কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় পাশ করেছে। সদ্য পাশ করা কলেজ ছাত্রের এই মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মূল প্রতিবেদন: Meherpur Pratidin

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ