৫ নভেম্বর ২০২৬, ১৮:৩৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে সফলভাবে ব্যবসা পরিচালনা করতে পারবেন- এমপি মানিক

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১ নভেম্বর ২০২৬, ১৯:০৯ · সর্বশেষ প্রতিবেদন: ১ নভেম্বর ২০২৬, ১৯:০৯

প্রধান সংবাদ

Chandpur Times বাংলা

যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে সফলভাবে ব্যবসা পরিচালনা করতে পারবেন- এমপি মানিক

· বাংলাদেশ

জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে চাঁদপুরে র‍্যালি, আলোচনা সভা, যুব ঋনের চেক বিতরণ, যুব সংগঠকদের সম্মাননা স্বারক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় চাঁদপুর যুব ভবনে প্রধান অতিথি হিসেবে বেলুন ও শান্তির প্রতীক পায়ড়া অবমুক্ত করার মাধ্যমে সপ্তাহব্যাপী অনুষ্ঠানে উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, ১৯৭৮ সালের যুব উন্নয়নের পথচলা শুরু হয়। মেজর জেনারেল জিয়াউর রহমান এই যুব উন্নয়ন প্রতিষ্ঠা করেন। এই যুব উন্নয়নের মূল লক্ষ্য ছিল বেকারত্ব দূরিকরনে আত্মনির্ভরশীল হওয়া। আমি নিজে একজন ব্যবসায়ী, আমি অনেক ব্যবসার সাথে জড়িত। আমি যুব উন্নয়নের প্রশিক্ষণ গ্রহণ করিনি তবে, মৎস্য ও গরু ছাগল পালনে যুব উন্নয়নের পরামর্শ নিয়ে থাকি। যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে যারা সফলভাবে ব্যবসা পরিচালনা করতে পারবেন, তাদেরকে আমি ঋণ নেওয়ার জন্য ব্যবস্থা করে দেব।

তিনি আরো বলেন, আগামী দিনের সম্ভাবনা দুয়ার খুলে দিয়েছে সোলার। উদ্যোক্তারা সোলার নিয়ে কাজ করতে পারেন। মাছ চাষে বিশ্বে বাংলাদেশ দ্বিতীয় অবস্থান রয়েছে। আপনারা ইনোভেটিভ ব্যবসার সাথে জড়িত হন। গরুর বর্জ্য থেকে বায়োগ্যাস তৈরি করুন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে আগামী কয়েকদিনের মধ্যে গরু ও ছাগল বিতরণ করা হবে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান মনে করেন আমাদের দেশ যুবকদের দেশ, যুবকরা এ দেশকে এগিয়ে নিয়ে যাবে।

মূল প্রতিবেদন: Chandpur Times

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ