
এক দিনের জন্য চুয়েট উপাচার্যের রুটিন দায়িত্বে অধ্যাপক দেলোয়ার
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্যের রুটিন দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন। উপাচার্য অধ্যাপক ড. শেখ শরিফুল আলম বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি সভায় যোগ দিতে ঢাকায় অবস্থান করায় তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
রবিবার (১ নভেম্বর) ই-মেইলের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ই-মেইল বার্তায় উপাচার্য উল্লেখ করেন, ২ নভেম্বর ইউজিসির একটি সরকারি সভায় অংশ নিতে তাঁকে ঢাকায় থাকতে হবে। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক […]
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
