
আরাফাত মিনহাস—পাকিস্তান কি সেই ‘কাঙ্ক্ষিত অলরাউন্ডার’ পেয়ে গেল
‘আমি খেলোয়াড়দের ব্যাটিং অলরাউন্ডার বা বোলিং অলরাউন্ডার হিসেবে পরিচয় দিতে পছন্দ করি না। আমি বরং একজন পূর্ণাঙ্গ অলরাউন্ডার হিসেবে পরিচিত হতে চাই’—কদিন আগে এক সাক্ষাৎকারে কথাগুলো বলেছিলেন আরাফাত মিনহাস।
একজন ক্রিকেটার, যিনি প্রয়োজনে ব্যাট হাতে দলের বিপর্যয় সামলাতে পারেন, আবার বল হাতে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ তছনছ করে দিতে পারেন। শুধু তাই নয়, ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে বা প্রবল চাপের মধ্যেও দায়িত্ব নিতে পারেন।
পাকিস্তান ক্রিকেটে এমন একজন ক্রিকেটারের অপেক্ষা দীর্ঘদিনের। সেই অপেক্ষা হয়তো অবশেষে ফুরাতে চলেছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


