
জোয়ার-ভাটায় সামুদ্রিক প্রাণের বিস্ময়কর জগৎ উন্মোচিত
ভারতের পূর্ব উপকূলে জোয়ার-ভাটার প্রভাবে তৈরি হওয়া ছোট ছোট জলাশয়ে মিলছে বিস্ময়কর সামুদ্রিক প্রাণের সন্ধান। বিচিত্র এসব প্রাণী ও তাদের আবাসস্থল সংরক্ষণে জনসচেতনতা তৈরির উদ্যোগ নিয়েছে দেশটির পরিবেশবাদী সংগঠন ইস্ট কোস্ট কনজারভেশন টিম (ইসিসিটি)।
সংগঠনটি গত ছয় বছরে পাঁচ শাতাধিক সামুদ্রিক প্রজাতির সন্ধান ও নথিভুক্ত করেছে। এবার উপকূলের জীববৈচিত্র্য তুলে ধরতে সংগঠনটি আয়োজন করছে বিশেষ উপকূলীয় পদযাত্রা।
নিক্কেই এশিয়ার খবরে বলা হয়েছে, ভারতের পূর্ব উপকূলের বিশাখাপত্তনমের তেনেতি পার্কসংলগ্ন সৈকতে ভাটার সময় পাথরের খাঁজে ও গর্তে ছোট ছোট জলাশয় তৈরি হয়। এসব জলাশয়ে দেখা মেলে সামুদ্রিক তারামাছ, কাঁকড়া, ছোট মাছ, সামুদ্রিক শামুক, স্পঞ্জ, সামুদ্রিক শৈবালসহ নানা প্রাণের।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗