২ নভেম্বর ২০২৬, ০৪:২০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

রোহিঙ্গা প্রত্যাবাসনে নরওয়েসহ ইউরোপীয় দেশগুলোর সহযোগিতার আহবান

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১ নভেম্বর ২০২৬, ২১:১৬ · সর্বশেষ প্রতিবেদন: ১ নভেম্বর ২০২৬, ২১:১৬

প্রধান সংবাদ

Dhaka News24 বাংলা

রোহিঙ্গা প্রত্যাবাসনে নরওয়েসহ ইউরোপীয় দেশগুলোর সহযোগিতার আহবান

· বাংলাদেশ

নিউজ ডেস্ক: জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন, ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার ও নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন। আলোচনায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সংসদীয় সম্পর্ক জোরদার এবং রোহিঙ্গাদের প্রত্যাবাসনে নরওয়েসহ ইউরোপীয় দেশগুলোর সহযোগিতা চান স্পিকার।

রবিবার (১ নভেম্বর) স্পিকারের কার্যালয়ে পৃথকভাবে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

নরওয়ের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতে সংসদীয় সম্পর্ক জোরদার, প্রতিনিধিদলের সফর বিনিময়, সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম ও জুলাই সনদ নিয়ে আলোচনা হয়। স্পিকার রোহিঙ্গাদের প্রত্যাবাসনে নরওয়েসহ ইউরোপীয় দেশগুলোর সহযোগিতা কামনা করেন। পাশাপাশি ভোলাসহ উপকূলীয় এলাকায় তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে নরওয়ের কোম্পানিগুলোকে বিনিয়োগের আমন্ত্রণ জানান। নরওয়ের রাষ্ট্রদূত বাংলাদেশের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অবদানের প্রশংসা করেন এবং সংসদীয় গণতন্ত্রের বিকাশ ও মানবাধিকার সুরক্ষায় সহযোগিতার আশ্বাস দেন।

মূল প্রতিবেদন: Dhaka News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ