৪ নভেম্বর ২০২৬, ১৫:২৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

শেষটাও জয়ে রাঙাল নিউজিল্যান্ড

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১ নভেম্বর ২০২৬, ২১:৩৭ · সর্বশেষ প্রতিবেদন: ১ নভেম্বর ২০২৬, ২১:৩৭

প্রধান সংবাদ

Dhaka News24 বাংলা

শেষটাও জয়ে রাঙাল নিউজিল্যান্ড

· বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক: টানা তিন জয়ে আগেই সিরিজ নিশ্চিত করে ভারত। তবে শেষটা ভালো হয়নি তাদের। ঘরের মাঠে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি জিতে নিয়েছে নিউজিল্যান্ড। আজ (১ নভেম্বর) পঞ্চম ও শেষ ম্যাচে কিউইরা জিতেছে ৭ উইকেট ব্যবধানে।

হ্যামিল্টনে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯১ রান তুলে ভারত। জবাবে ১২ বল হাতে রেখে জয় নিশ্চিত করে কিউইরা। অ্যাডাম মিলনের দারুণ বোলিং এবং টিম সেইফার্টের দুর্দান্ত ব্যাটিংয়ে জিতেছে কিউইরা।

শুরু ও শেষে আগুনে বোলিংয়ে ভারতের স্কোর বড় হতে দেননি অ্যাডাম মিলনে। দুই ওপেনার- অভিষেক শর্মা (১) এবং সাঞ্জু স্যামসনকে (৪) অল্পতেই থামান কিউই পেসার। ইনিংসের শেষ ওভারেও জোড়া আঘাত হানেন তিনি। তুলে নেন নিতিশ কুমার রেড্ডি (৬) এবং ভুবনেশ্বর কুমারের (৬) উইকেট। সব মিলিয়ে ৪ ওভারে মাত্র ১৯ রান খরচায় তিনি শিকার করেন ৪ উইকেট।

মূল প্রতিবেদন: Dhaka News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ