৩ নভেম্বর ২০২৬, ২১:২২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

শাহরাস্তিতে চোরাই মোটরসাইকেলসহ আটক ১

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১ নভেম্বর ২০২৬, ২২:০০ · সর্বশেষ প্রতিবেদন: ১ নভেম্বর ২০২৬, ২২:০০

প্রধান সংবাদ

Chandpur Times বাংলা

শাহরাস্তিতে চোরাই মোটরসাইকেলসহ আটক ১

· বাংলাদেশ

চাঁদপুরের শাহরাস্তিতে মোটরসাইকেল চুরি মামলার এজাহারনামীয় আসামি ইমরান হোসেন (৩৬) কে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করেছে শাহরাস্তি থানা পুলিশ।

রোববার (১ নভেম্বর) শাহরাস্তি মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার ইমরান হোসেন ঢাকার যাত্রাবাড়ী থানার শেখদি (মাদ্রাসা রোড) এলাকার বাসিন্দা। তিনি সিরাজ আলী ও জরিনা বেগমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ৩১ অক্টোবর শাহরাস্তি মডেল থানায় দায়ের করা মোটরসাইকেল চুরি মামলায় (এফআইআর নং-২৭, জিআর নং-৩৪৩) দণ্ডবিধির ৩৭৯ ধারায় ইমরান হোসেনকে আসামি করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে রোববার শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় এসআই শমসেদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় তাকে গ্রেফতার এবং তার হেফাজত থেকে চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

মূল প্রতিবেদন: Chandpur Times

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ