
প্রাইজবন্ডের ১২৫তম ‘ড্র’, পুরস্কার পেল যেসব নম্বর
প্রবাহ রিপোর্ট ঃ ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৫তম ড্র অনুষ্ঠিত হয়েছে। এবারের ড্রয়ে ৬ লাখ টাকার প্রথম পুরস্কার জিতেছে ০৯২৩২৮৩ নম্বর এবং ৩ লাখ ২৫ হাজার টাকার দ্বিতীয় পুরস্কার পেয়েছে ০৮৪২৫১১ নম্বর। রোববার (১ নভেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ ড্র অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা। নির্ধারিত নিয়ম অনুযায়ী, একক সাধারণ পদ্ধতিতে অর্থাৎ প্রতিটি সিরিজের একই নম্বরের বিপরীতে ড্র পরিচালনা করা হয়। এবারের ড্রয়ে ৮৬টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যার বিপরীতে মোট ৩ হাজার ৯৫৬টি নম্বরকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে।
প্রথম পুরস্কার বিজয়ী নম্বর ০৯২৩২৮৩। এ পুরস্কারের অর্থমূল্য ৬ লাখ টাকা। দ্বিতীয় পুরস্কার হিসেবে ৩ লাখ ২৫ হাজার টাকা জিতেছে ০৮৪২৫১১ নম্বর। এ ছাড়া তৃতীয় পুরস্কার হিসেবে ১ লাখ টাকা করে পেয়েছে দুটি নম্বরÑ০৮৭৩৬১১ ও ০৮৯১৯৫৬। চতুর্থ পুরস্কারের ৫০ হাজার টাকা করে জিতেছে ০৪৫৮৬৫৮ ও ০৯২৪৬৯৫ নম্বর।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
