২ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

লাখাইয়ে অনাবৃষ্টি দূর করতে বিশেষ নামাজ আদায়

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২ নভেম্বর ২০২৬, ০০:৫৬ · সর্বশেষ প্রতিবেদন: ২ নভেম্বর ২০২৬, ০০:৫৬

প্রধান সংবাদ

Habiganj Express বাংলা

লাখাইয়ে অনাবৃষ্টি দূর করতে বিশেষ নামাজ আদায়

· বাংলাদেশ

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলায় তীব্র অনাবৃষ্টির হাত থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির আসায় বিশেষ দুই রাকাত নফল নামাজ (ইস্তিসকা) ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১ নভেম্বর) সকালে উপজেলার করাব ইউনিয়নের সিংহগ্রাম বড় মসজিদ প্রাঙ্গণে এই মোনাজাত ও ইস্তিসকার নামাজের আয়োজন করা হয়। এতে এলাকার শত শত ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। বিশেষ এই নামাজ ও দোয়া পরিচালনা করেন সিংহগ্রাম বড় মসজিদের খতিব মাওলানা সোহাইল আহমেদ।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কাক্সিক্ষত বৃষ্টির দেখা মিলছে না। ফলে প্রচণ্ড খরায় ফসলের মাঠ ফেটে চৌচির হয়ে যাওয়ার উপক্রম হয়েছে এবং কৃষিকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফসলের ক্ষয়ক্ষতি এড়াতে এবং আল্লাহর রহমতের বৃষ্টি কামনা করে এলাকার সর্বস্তরের মুসল্লিরা এই জমায়েতে সামিল হন।

নামাজ শেষে বিশেষ মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, কৃষি খাতের সমৃদ্ধি এবং খরা ও প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তির জন্য পরম করুণাময়ের দরবারে হাত তুলে ফরিয়াদ জানান মুসল্লিরা।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ