৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

নবীগঞ্জের পানিউমদা এলাকায় ১২ কোটি টাকা ব্যয়ে বড়ছড়া খাল ফ্ল্যাগশিপ প্রকল্পের উদ্বোধন

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২ নভেম্বর ২০২৬, ০১:০১ · সর্বশেষ প্রতিবেদন: ২ নভেম্বর ২০২৬, ০১:০১

প্রধান সংবাদ

Habiganj Express বাংলা

নবীগঞ্জের পানিউমদা এলাকায় ১২ কোটি টাকা ব্যয়ে বড়ছড়া খাল ফ্ল্যাগশিপ প্রকল্পের উদ্বোধন

· বাংলাদেশ

স্টাফ রিপোর্টার ॥ বড়ছড়া খাল ফ্ল্যাগশিপ উপ-প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। ক্ষুদ্রাকার পানি উন্নয়ন প্রকল্প (জাইকা-২) নবীগঞ্জ উপজেলার পানিউমদা এলাকায় বড়ছড়া খাল প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় ১২ কোটি টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাইকা বাংলাদেশের প্রধান প্রতিনিধি তাকাহাশি জঙ্কো, বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ বেলাল হোসেন, এলজিইডি সিলেট অঞ্চলের তত্বাবধায়ক প্রকৌশলী অরুন কুমার চৌধুরী, এলজিঙ্কডিং সিলেট, প্রকল্প পরিচালক মোঃ সানিউল হক, এলজিইডি সিলেট বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ গোলাম মওলা। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হবিগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ তানজীর উল্লাহ সিদ্দিকী। জাইকা ও বাংলাদেশ সরকারের অর্থায়নে প্রকল্পের ব্যয় হয়েছে ১১ কোটি ৯০ লাখ ৩ হাজার টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করে এসএসডব্লিউআরডিপি-জাইকা ও এলজিইডি।

প্রকল্পের আওতায় মৎস্য কার্যক্রম, রেকর্ড সংরক্ষণ, ক্ষুদ্রঋণ কার্যক্রম, আইডি-এপি, এমইপি, জেন্ডার সচেতনতা, হিসাবরক্ষণ ও নিরীক্ষা, টেকসই কৃষি উৎপাদন ব্যবস্থাপনা, জেন্ডার ক্ষমতায়ন, নারীর অধিকার, ফ্ল্যাগশিপ উপ-প্রকল্পের কৃষি ব্যবসা ও বিপণন বিষয়ক কর্মশালা, দেশি মুরগি ও হাঁস পালন এবং পানি ব্যবস্থাপনা বিষয়ক লোকসংগীত ও নাটক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ