৪ নভেম্বর ২০২৬, ০০:০৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে আগামী কয়েকটি দিন

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২ নভেম্বর ২০২৬, ০৮:১৩ · সর্বশেষ প্রতিবেদন: ২ নভেম্বর ২০২৬, ০৮:১৩

প্রধান সংবাদ

Dainik Purbokone বাংলা

বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে আগামী কয়েকটি দিন

· আন্তর্জাতিক

বিশ্ব রাজনীতিতে উত্তেজনার নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন, ৪ নভেম্বর ইসরায়েলের নির্বাচনের ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশের সম্ভাবনা এবং এরই মধ্যে ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নতুন সামরিক হুমকি, তিনটি ঘটনা একই সময়ে বিশ্বকে এক অনিশ্চিত সন্ধিক্ষণে দাঁড় করিয়েছে। ওয়াশিংটনের নির্বাচনী ফল, জেরুজালেমের ক্ষমতার সমীকরণ এবং তেহরানের পাল্টা আক্রমণের হুঁশিয়ারি শেষ পর্যন্ত শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তার ভবিষ্যৎও প্রভাবিত করতে পারে।

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন। প্রতিনিধি পরিষদের ৪৩৫টি এবং সিনেটের ৩৫টি আসনে ভোট হবে। এই নির্বাচনের মধ্য দিয়ে কংগ্রেসের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে থাকবে, নাকি রাজনৈতিক ভারসাম্যে পরিবর্তন আসবে, তা নির্ধারিত হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য এটি কেবল কংগ্রেসের নির্বাচন নয়; তাঁর নেতৃত্ব, অর্থনৈতিক নীতি ও পররাষ্ট্রনীতির ওপরও এক ধরনের গণরায়। কংগ্রেসের নিয়ন্ত্রণ বদলে গেলে তাঁর অভ্যন্তরীণ রাজনৈতিক কর্মসূচি বাধাগ্রস্ত হতে পারে এবং ইরানসহ বিভিন্ন বিষয়ে তাঁর সিদ্ধান্তের ওপর নজরদারি বাড়তে পারে।

নির্বাচনের সময়টি বিশেষ তাৎপর্যপূর্ণ। ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নতুন সামরিক হুমকি এবং সম্ভাব্য অভিযানের প্রস্তুতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। তবে নির্বাচনের পরই হামলা হবে- এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো নিশ্চিত তথ্য নেই।

মূল প্রতিবেদন: Dainik Purbokone

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ