
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে হামলা, গৃহবধূর মৃত্যু
কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নাসিমা খাতুন (৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার (২ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনদের অভিযোগ, মোমিনের নেতৃত্বে একদল ব্যক্তি নাসিমার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় বাধা দিতে গেলে তাকে মারধর করে আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
