
সাতকানিয়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও শটগান ছিনতাই, ৩ আসামি গ্রেপ্তার
চট্টগ্রামের সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে পুলিশের টহল গাড়ি ভাঙচুর ও কর্তব্যরত কনস্টেবলের শটগান ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার পূর্ব নলুয়া এলাকার রুস্তম পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন-সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের পূর্ব নলুয়া রুস্তম পাড়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে ফরহাদ হোসেন মাফি (১৯) ও মো. রিফাত (১৬) এবং একই এলাকার মৃত ফররুখ আহমদের ছেলে মামুনুর রশিদ (২০)।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



