
প্রয়াত উদ্যোক্তার উত্তরাধিকারীদের কাছে শেয়ার হস্তান্তর করবে এনসিসি ব্যাংক
পুঁজিবাজারে তালিকাভুক্ত এনসিসি ব্যাংক পিএলসির প্রয়াত উদ্যোক্তা পরিচালক মরহুম নিসার কাদেরের নামে থাকা অবশিষ্ট ১ লাখ ২৪ হাজার ৫৮৬টি শেয়ার তাঁর উত্তরাধিকারীদের কাছে হস্তান্তর করা হবে।
কোম্পানিটি জানিয়েছে, গত ৬ নভেম্বর ২০২৫ তারিখে ডিএসইর মাধ্যমে প্রকাশিত পূর্ববর্তী সংবাদের ধারাবাহিকতায় মরহুম নিসার কাদেরের নামে থাকা অবশিষ্ট শেয়ারগুলো আদালত কর্তৃক ইস্যু করা উত্তরাধিকার সনদ অনুযায়ী তাঁর উত্তরাধিকারীদের মধ্যে বণ্টন করা হবে।
উত্তরাধিকারীদের মধ্যে মরহুম নিসার কাদেরের স্ত্রী এবং কোম্পানির উদ্যোক্তা শেয়ারহোল্ডার মিসেস শেগুফতা নিসার পাবেন ১৫ হাজার ৫৭৩টি শেয়ার।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗