৫ নভেম্বর ২০২৬, ১৪:৫৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

চট্টগ্রাম বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২ নভেম্বর ২০২৬, ১৪:২৬ · সর্বশেষ প্রতিবেদন: ২ নভেম্বর ২০২৬, ১৪:২৬

প্রধান সংবাদ

Sarabangla বাংলা

চট্টগ্রাম বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’

· আন্তর্জাতিক

চট্টগ্রাম: বাংলাদেশ নৌবাহিনী ও মার্কিন নৌবাহিনীর যৌথ নৌ মহড়া ‘কো-অপারেশন আফ্লোট রেডিনেস অ্যান্ড ট্রেনিং’ (ক্যারাট)-২০২৬-এ অংশ নিতে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’। প্রায় ৬৮ মিটার দীর্ঘ জাহাজটি রোববার (১ নভেম্বর) চট্টগ্রামে নোঙর করে।

সোমবার (২ নভেম্বর) থেকে শুরু হতে যাওয়া যৌথ অনুশীলনের মূল লক্ষ্য হলো আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা জোরদার ও উভয় বাহিনীর কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি করা।

কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন মীর মোহাম্মদ মাহবুবুল হাসান বন্দরে লেফটেন্যান্ট কমান্ডার মেরি সেনোইউটের নেতৃত্বাধীন মার্কিন জাহাজটিকে অভ্যর্থনা জানান। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এবং ঢাকায় নিযুক্ত মার্কিন ডিফেন্স অ্যাটাশে উপস্থিত ছিলেন।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ