
সনদ সর্বস্ব শিক্ষা নয়, প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি গড়াই লক্ষ্য: স্বরাষ্ট্রমন্ত্রী
জবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সবাইকে সাধারণ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের প্রতিযোগিতায় না রেখে কর্মসংস্থান ও বৈশ্বিক বাজারের চাহিদা অনুযায়ী দক্ষ করে গড়ে তুলতে হবে। একই সঙ্গে উচ্চশিক্ষায় গুণগত পরিবর্তন, গবেষণা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সেমিকন্ডাক্টর প্রযুক্তিতে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
সোমবার (২ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) দিবস ও বিশ্ববিদ্যালয়টির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় কেবল ডিগ্রি অর্জন কিংবা চাকরি খোঁজার প্রতিষ্ঠান নয়; এটি মুক্তচিন্তা, জ্ঞানচর্চা ও গবেষণার কেন্দ্র। শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী করতে হলে প্রচলিত ধারার বাইরে এসে প্রযুক্তি ও কর্মবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষার প্রসার ঘটাতে হবে। এসএসসি ও এইচএসসি পাসের পর থেকেই শিক্ষার্থীদের কারিগরি ও প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে হবে। সবাইকে সাধারণ মাস্টার্স ডিগ্রিধারী করে তোলার পরিবর্তে এমন জনশক্তি গড়ে তুলতে হবে, যারা দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারবে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
