
রাশেদ খান শ্রমিক আন্দোলন ঘিরে জামায়াত-আওয়ামী লীগ যৌথ চক্রান্ত করছে
শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে ৭১ ও ২৪-এর পরাজিত ও পতিত শক্তিগুলো একত্রিত হয়ে দেশের সার্বিক অগ্রগতি ব্যাহত করতে ষড়যন্ত্র চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান।
সোমবার (২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদের আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, ‘আশুলিয়া ও মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের যৌক্তিক আন্দোলনে শ্রমিক লীগের সন্ত্রাসীরা ঢুকে পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করছে। শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সরকার সম্পূর্ণ আন্তরিক এবং তা পূরণ করা হবে। কিন্তু এই সুযোগকে কাজে লাগিয়ে পতিত শক্তিগুলো গাড়িতে আগুন দিচ্ছে এবং দেশে সন্ত্রাস সৃষ্টি করছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗