
চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে শ্রবণপ্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যু
মেয়ের শ্বশুরবাড়িতে যাওয়ার পথে রেললাইন দিয়ে হাঁটছিলেন বৃদ্ধ রশিদ আহমদ। শ্রবণপ্রতিবন্ধী হওয়ায় ট্রেনের হুইসেল শুনতে পাননি তিনি। এর মধ্যেই ঢাকাগামী ‘মহানগর এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সোমবার (২ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার বরইতলী ইউনিয়নের মহছনিয়াকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রশিদ আহমদ (৬৫) বরইতলী ইউনিয়নের পহরচাঁদা এলাকার বাসিন্দা।
মূল প্রতিবেদন: Chattogram Pratidin
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



