৫ নভেম্বর ২০২৬, ১৪:৫৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

জেলায় ৪র্থ- মতলব দক্ষিণে শীর্ষে কেএফটি কলেজিয়েট স্কুল

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২ নভেম্বর ২০২৬, ২০:২০ · সর্বশেষ প্রতিবেদন: ২ নভেম্বর ২০২৬, ২০:২০

প্রধান সংবাদ

Chandpur Times বাংলা

জেলায় ৪র্থ- মতলব দক্ষিণে শীর্ষে কেএফটি কলেজিয়েট স্কুল

· বাংলাদেশ

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় প্রথমবারের মতো অংশগ্রহণ করেছেন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলাধীন কেএফটি কলেজিয়েট স্কুল। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় প্রথমবারের মতো অংশগ্রহণ করেই মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার শীর্ষস্থান অর্জন করেছে কেএফটি কলেজিয়েট স্কুল। এছাড়া চাঁদপুর জেলার মধ্যে চতুর্থ স্থানে রয়েছে এ প্রতিষ্ঠানটি।

কেএফটি কলেজের স্কুলের অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুটি বিভাগ থেকে ২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১৯ জন উত্তীর্ণ হয়েছে। তন্মোধ্যে বিজ্ঞান বিভাগের ২৩ জনের মধ্যে ১৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ২জনের মধ্যে ১ জন উত্তীর্ণ হয়েছে। গড় পাশের হার ৭৬%।

কেএফটি কলেজিয়েট স্কুলের এইচএসসি পরীক্ষার প্রথম ব্যাচ হিসেবে অংশ নিয়েই এ ফলাফল অর্জন করায় সামাজিক, রাজনৈতিক এবং বিভিন্ন মহলে প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।এ ফলাফল মতলববাসীর জন্য আনন্দ ও গর্বের বিষয়। এ ফলাফলের মধ্য দিয়ে বৃহত্তর মতলব উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জনের পাশাপাশি চাঁদপুর জেলায় চতুর্থ স্থান অধিকার করায় কেএফটি কলেজিয়েট স্কুলের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছেন অভিভাবকরা।

মূল প্রতিবেদন: Chandpur Times

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ