এইচএসসি পরীক্ষায় পিরোজপুরে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাশ করেনি
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে পিরোজপুরের দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ২৪ শিক্ষকের বিপরীতে ৭জন পরিক্ষার্থীর মধ্যে কেউ পাশ করতে পারেনি।
পিরোজপুর সদর উপজেলার কদমতলা জর্জ হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর ২ জন শিক্ষার্থী এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। অন্যদিকে জেলার নাজিরপুর উপজেলার দীঘিরজান মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ থেকে ৫জন পরীক্ষা দেয়। তবে এ দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ৭ জন পরীক্ষার্থীর কেউই পাশ করেনি।
খোঁজ নিয়ে জানা গেছে, নাজিরপুর দীঘিরজান মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ এর কলেজ শাখায় পাঠদানে অনুমতি পায় ২০১৪ সালে। এর মধ্যে গত ৪ বছরের এইসএসসির ফলাফলে দেখা যায় উত্তীর্ণর সংখ্যা থেকে অনুত্তীর্ণর সংখ্যাই বেশি রয়েছে। কলেজটিতে ২০২৩ সালে ৩৯জন পরিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছিল ১৮জন, ২৪ সালে ২৭ জন পরিক্ষায় অংশ নিয়ে পাশ করে ১৩জন, গত বছর ২০২৫ সালে ১৫জন শিক্ষার্থী পরিক্ষা দিলেও পাশ করে মাত্র ৫ জন এবং এ বছর ২০২৬ সালে পরিক্ষায় ৫জন শিক্ষার্থী অংশ নেন। তবে একজনও পাশ করতে পারেনি। এই ৫জন শিক্ষার্থী ছিল মানবিক বিভাগের। প্রতিষ্ঠানটিতে শিক্ষক রয়েছে ৮ জন এবং কর্মচারী রয়েছে ২জন। পিরোজপুর সদর উপজেলার কদমতলা জর্জ হাই স্কুল অ্যান্ড কলেজ এর কলেজ শাখায় ২০২৩ সালে পাঠ দানের অনুমতি পাওয়ার পর থেকে এখানেও পাশের হার কম ছিল। কলেজটিতে ২০২৩ সালে এইসএসসি পরিক্ষায় ১২ পরীক্ষার্থী অংশ নিয়ে ৬ জন পাশ করেছিল, ২০২৪ সালে ৭ জন পরিক্ষায় অংশ নিয়ে ৩জন পাশ করেছিল, গত বছর ২০২৫ সালে ৭জন অংশ নিয়ে ৪ জন পাশ করেছিল, এ বছর ২০২৬ সালে ৩জন পরিক্ষার ফর্ম ফিলআপ করলেও ২জন অংশ নিয়ে দুজনেই ফেল করেছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

