
পুঠিয়ায় রায়হানা প্যাথলজি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, ক্লিনিককে ১৫ দিনের সময়
রাজশাহীর পুঠিয়া উপজেলা সদরের রায়হানা ক্লিনিক ও প্যাথলজি সেন্টারে অভিযান চালিয়ে নানা অসংগতি পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। প্যাথলজি বিভাগের কার্যক্রমে অনিয়ম ও ত্রুটি থাকায় সেটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ক্লিনিকের পরিবেশ ও সেবার মান উন্নয়নে কর্তৃপক্ষকে ১৫ কার্যদিবসের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
সোমবার (২ নভেম্বর) দুপুর ১ টার দিকে রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. এস. আই. এম. রাজিউলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রসেনজিৎ সাহা।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাসান আলীসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


