4 November 2026, 00:46 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral
Same Story

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন নিছক নতুনকুঁড়ির নয় এ অঞ্চলের বিশাল অবহেলিত জনগোষ্ঠির জন্য আর্শীবাদের

Covered by 1 sources · 1 reports in this view

First coverage: 2 November 2026, 23:30 · Latest coverage: 2 November 2026, 23:30

Primary story

Daily Probaha Bangla

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন নিছক নতুনকুঁড়ির নয় এ অঞ্চলের বিশাল অবহেলিত জনগোষ্ঠির জন্য আর্শীবাদের

· Bangladesh

# প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে জেলা ছাত্রদলের প্রস্তুতিসভায় মনিরুজ্জামান মন্টু #

স্টাফ রিপোর্টার ঃ খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু বলেছেন, খুলনার মাটি জাতীয়তাবাদী শক্তির ঘাঁটি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের এই মাটিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক ঐতিহাসিক গণসংবর্ধনা ও অভূতপূর্ব অভ্যর্থনা জানাতে হবে। যদিও তিনি সরকারি সফরে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-২)” এ উদ্বোধন করবেন; প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এ সফর নিছক নতুনকুঁড়ির নয়, খুলনা তথা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অবহেলিত বিশাল জনগোষ্ঠির জন্য আর্শীবাদ স্বরূপ। বিএনপি’র ভ্যানগার্ড খ্যাত ছাত্রদলকে ঐতিহাসিক এ সফরকে স্মরণীয় করতে অগ্রণী ভূমিকা রাখতে হবে। জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিটি নেতাকর্মীকে জনগণের দোরগোড়ায় পৌঁছে এই সফরকে সর্বাত্মক সফল করার প্রস্তুতি নিতে হবে। সোমবার (২ নভেম্বর) বেলা ১১টায় মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান এঁর খুলনায় আগমন উপলক্ষে খুলনার কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে জেলা ছাত্রদলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিএনপি নেতা মনিরুজ্জামান মন্টু আরও বলেন, আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনায় আগমন খুলনাবাসীর জন্য একটি অত্যন্ত গৌরবময় ও ঐতিহাসিক দিন। খুলনার মাটি থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ সারাদেশে একযোগে উদ্বোধন হওয়াটা পুরো খুলনাবাসীর জন্য অত্যন্ত গর্বের ও সম্মানের একটি সংবাদ। প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক সফর এবং কর্মসূচি সফল করতে খুলনা জেলার সর্বস্তরের নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। উল্লেখ্য, আগামী ৫ নভেম্বর খুলনা জেলা স্টেডিয়াম থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে দেশের ৫০৩টি উপজেলায় এই ক্রীড়া প্রতিযোগিতার দ্বিতীয় আসরের উদ্বোধন করবেন। জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ আবু জাফরের সভাপতিত্বে সদস্য সচিব মোঃ ইসমাইল হোসেন খানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইমতিয়াজ আলী সুজন, ইমরান খান, মাহমুদুল হাসান, সোহান মোল্লা, ফয়সাল চৌধুরী, সাব্বির আহমেদ টগর, কাজী জাকারিয়া, সরোজিৎ ঘোষ দেবেন, আবু সাঈদ, মোল্ল্যা সাইফুল ইসলাম, গাজী সাদ্দাম হোসেন, জিএম মনিরুজ্জামান সোহাগ, গাজী হিমেল হোসেন, জিএম রুম্মন, ফয়সাল হোসেন, মোস্তাকিন, বায়েজিদ বিশ্বাস, জাহিদুল ইসলাম রাজন, আবিদ আজাদ, জাহাঙ্গীর আলম, সাগর সানা, এসএম আল-আমিন, মামুন, ইমন তালুকদার, আবু হুরায়রা শেখ সুমন, নূরুল আমিন পাপ্পু, মামুন হোসেন, আজিজুল ইসলাম, সোলাইমান আল মিসকাত, রাশেদুজ্জামান, ইমরান খান, হাবিবুল্লাহ খান মাসুম, ঈশান মোল্লা, রাকিব গাজী, নয়ন, জান্নাতুল নাইম, রাব্বী শেখ, তানভীর, আবু বক্কর, বিল্লাল শেখ,আব্দুল্লাহ আল মামুন, সায়মুন খান, মিজানুর রহমান, আবু ছাহাদ, আলাউদ্দিন, সাজিদ,আবু জাফর, ফুরকান, নাহিদ ইমমা শেখ, নাইমুল আকুন্জী, সালাউদ্দিন, ইমন, সাকিব হোসেন, গাউসুল আজম, হুসাইন আদনান, কাদের, জিএম মাহফুজ, ইব্রাহিম হোসেন ওপল, তসলিম হাসান গালিব, শেখ আসানুর ও মো. ওসমান প্রমুখ। অন্যদিকে, গতকাল সোমবার বিকালে ডুমুরিয়া উপজেলা বিএনপি নেতাকর্মী-সমর্থকদের সাথে মতবিনিময় করেছেন বিএনপি নেতৃবৃন্দ। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলহাজ¦ আলি আসগর লবি। প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক এসএম শামীম কবির, মোশাররফ হোসেন, আবদুল মালেক, শেখ সরোয়ার হোসেন, সরদার আব্দুল মালেক, শেখ হাফিজুর রহমান, গাজী আব্দুল হালিম, মোল্লা কবির হোসেন, খান ইসমাইল হোসেন, মোল্লা মাহাবুর রহমান, শেখ শাহিনুর রহমান, শেখ ফরহাদ হোসেন, অরুণ গুলদার, শাহিনুর রহমান, মশিউর রহমান লিটন, মোল্লা মশিউর রহমান, মোল্লা মশিউর রহমান, শেখ মাহাবর রহমান, মাস্টার আরিফ হোসেন, মাস্টার আইয়ুব হোসেন, নীলোৎপল মন্ডল, ফরিদ শেখ, ফয়সাল চৌধুরী, মনিরুজ্জামান সোহাগ ও জিএম হারুন অর রশীদ প্রমুখ।

Original report: Daily Probaha

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Reports from multiple publishers covering the same event are shown together. AjkerNews is not the author or publisher of these reports.

Related News

Latest