৪ নভেম্বর ২০২৬, ১৫:২৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ রাজিবুল করিম

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২ নভেম্বর ২০২৬, ২৩:৩০ · সর্বশেষ প্রতিবেদন: ২ নভেম্বর ২০২৬, ২৩:৩০

প্রধান সংবাদ

Daily Probaha বাংলা

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ রাজিবুল করিম

· শিক্ষা

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক মোঃ রাজিবুল করিম। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে ১ নভেম্বর ২০২৬ তারিখে জারি করা এক অফিস আদেশে এ দায়িত্ব প্রদান করা হয়।

আদেশ অনুযায়ী, ২ নভেম্বর ২০২৬ তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব পালন করবেন। একই অফিস আদেশে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ রেজাউল ইসলামকে ১ নভেম্বর ২০২৬ তারিখের অপরাহ্ণ থেকে রেজিস্ট্রারের চলতি দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, দায়িত্ব পালনকালে মোঃ রাজিবুল করিম বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক প্রাপ্য যাবতীয় ভাতাদি পাবেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা, দাপ্তরিক সমন্বয় ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে এ দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ