আজ মার্কিন যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন : হারলে কি হবে ট্রাম্পের
প্রবাহ রিপোর্ট ঃ যুক্তরাষ্ট্রের ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় রাজনৈতিক ধাক্কা অপেক্ষা করছে। শুধু আইন প্রণয়ন ও প্রশাসনিক সিদ্ধান্তেই বাধা তৈরি হবে না, হোয়াইট হাউসের ভেতরেও শুরু হতে পারে বড় ধরনের রদবদল।
এমনকি ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীদের চাকরি হারানো কিংবা প্রশাসন থেকে সরে যাওয়ার আশঙ্কাও রয়েছে। সিএনএনের এক বিশ্লেষণে বলা হয়েছে, নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয় হলে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে কে দায় নেবেন, কাকে বরখাস্ত করা হবে এবং কারা নিজেরাই সরে যাবেন-তা নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।
ট্রাম্পের এক উপদেষ্টা সিএনএনকে বলেছেন, প্রতিনিধি পরিষদ ও সিনেট-দুই কক্ষেই দলটি হারলে পরিস্থিতি কোন দিকে যাবে, তা বলা কঠিন। তবে হোয়াইট হাউসের মুখপাত্র এসব আলোচনাকে ভিত্তিহীন জল্পনা বলে উড়িয়ে দিয়েছেন। সিএনএনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথসহ কয়েকজন মন্ত্রিসভার সদস্যও নতুন করে তদন্ত ও রাজনৈতিক চাপের মুখে পড়তে পারেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗