শিক্ষক প্রশিক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে হবে: মন্ত্রী
প্রবাহ রিপোর্ট ঃ শিক্ষকদের আরও দক্ষ করে গড়ে তুলতে আধুনিক ও প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রেও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার ও প্রয়োগকে গুরুত্ব দিতে হবে।
শিক্ষামন্ত্রী বলেন, দক্ষ ও মেধাবী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ে তুলতে পারেন। এ জন্য জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিকে (নায়েম) অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। সোমবার (২ নভেম্বর) রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ‘২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স’-এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তির প্রভাবে শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আসছে। এআইয়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে না পারলে আমাদের পিছিয়ে পড়তে হবে। তাই শিক্ষক প্রশিক্ষণেও এআইয়ের ব্যবহার ও প্রয়োগের বিষয়ে গুরুত্ব দিতে হবে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


