
সাংবাদিক এস এম সোহেলের বাবা মারা গেছেন
চাঁদপুর পৌর ২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক এস এম সোহেলের বাবা শফিক তাইনি মারা গেছেন।(ইন্নালিল্লাহি… রাজিউন)।
সোমবার ২ নভেম্বর রাত ৯ টায় তিনি পুরান বাজার মমিনবাগ এলাকায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।
মঙ্গলবার ফজরের নামাজ শেষে তাকে পুরান বাজার মধ্য শ্রীরামদী পৌর কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

