
মোমবাতির আলোয় আলোকিত বড়াইগ্রামের খ্রিস্টান কবরস্থান
মৃত স্বজনদের স্মরণে অল সোলস ডে পালন, সমাধিতে ফুল ও মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা
নিজস্ব প্রতিবেদক : কবরস্থানের সারি সারি সমাধির ওপর জ্বলছে শত শত মোমবাতি। কোথাও সমাধিতে ছড়িয়ে দেওয়া হয়েছে তাজা ফুলের পাপড়ি, চারদিকে আগরবাতির সুগন্ধ। প্রিয়জনের সমাধির পাশে দাঁড়িয়ে মৃত স্বজনদের আত্মার চিরশান্তি কামনায় প্রার্থনা করছেন পরিবারের সদস্য ও স্বজনেরা। মোমবাতির আলোয় আলোকিত হয়ে উঠেছে পুরো কবরস্থান।
এমন ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে নাটোরের বড়াইগ্রামসহ জেলার বিভিন্ন খ্রিস্টান ধর্মপল্লীতে পালিত হয়েছে ‘অল সোলস ডে’ বা ‘মৃতলোকের পর্ব’। মৃত স্বজনদের স্মরণ, আত্মার চিরশান্তি কামনা ও বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে দিনটি পালন করেন খ্রিস্টধর্মাবলম্বীরা।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗